ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

খামারে বিদেশি মহিষ পালন করে সায়েমের বাজিমাত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম
ছবি: আরটিভি

একজন সফল ব্যবসায়ী। হঠাৎ একদিন মাথায় আসে ভিন্নধর্মী একটি পরিকল্পনা, বিদেশি জাতের গরু ও মহিষ পালন করবেন। শুরুতে পরিকল্পনাটি ছিল শুধুই একটি স্বপ্ন। তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে খুব বেশি সময় নেননি ভোলার চরফ্যাশনের উদ্যোক্তা মঞ্জুরুল আলম সায়েম।

চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে মেসার্স আপন অ্যাগ্রো নামে গড়ে তুলেছেন গরু ও মহিষের আধুনিক খামার। বিদেশি জাতের মহিষ আমদানি করে খামারেই লালন-পালন করছেন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে বিদেশি জাতের প্রায় ৮০টি মহিষ। পাশাপাশি দেশি-বিদেশি মিলিয়ে রয়েছে প্রায় ৬০টি গরু।

একসময় মহিষ পালনের জন্য প্রয়োজন হতো বিস্তীর্ণ চর ও চারণভূমি। মাঠে কিংবা চরে ছেড়ে দিয়েই মহিষ পালনের প্রচলন ছিল বেশি। কিন্তু সেই চেনা ধারণাকে বদলে খামারভিত্তিক আধুনিক পদ্ধতিতে মহিষ পালন করছেন মঞ্জুরুল আলম সায়েম।

খামারের প্রতিটি পশুর জন্য রয়েছে নিয়মিত খাবার ও পরিচর্যার ব্যবস্থা। ভোর থেকে শুরু হয় কর্মীদের ব্যস্ততা। মহিষ ও গরুকে খাবার দেওয়া, পরিচর্যা করা, দুধ সংগ্রহসহ নানা কাজে সময় কাটান শ্রমিকরা।

এই খামার শুধু উদ্যোক্তার স্বপ্ন পূরণ করেনি, তৈরি করেছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও। বর্তমানে খামারে নিয়মিত কাজ করছেন ২২ জন। ফলে একদিকে যেমন লাভবান হচ্ছেন উদ্যোক্তা, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

মঞ্জুরুল আলম সায়েম বলেন, আমার খামার থেকে বর্তমানে বিপুল পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে। প্রায় আড়াইশ লিটার দুধ উৎপাদন হয়। খামারের পরিধি আরও বাড়ানোর সঙ্গে সঙ্গে দুধ উৎপাদনও কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন তিনি।

তিনি বলেন, লক্ষ্য শুধু দুধ উৎপাদনেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে চরফ্যাশনসহ পুরো ভোলা জেলার মানুষের কাছে মহিষের দুধ ও মাংস পৌঁছে দিতে চাই। বর্তমানে স্থানীয় বাজারে মহিষের মাংস খুব একটা সহজলভ্য নয়।

তাই উৎপাদন বাড়িয়ে স্থানীয় মানুষের চাহিদা পূরণের পাশাপাশি মহিষের মাংসের নতুন বাজার তৈরি করার পরিকল্পনাও রয়েছে। তবে সরকারি সহযোগিতা পেলে আমি খামারটি আরও সম্প্রসারণ করে বিপুল সংখ্যক মহিষ পালনের পরিকল্পনা করছি। বিশেষ করে স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে বড় পরিসরে মহিষের খামার গড়ে তুলতে চাই।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লোকমান বলেন, আমাদের প্রাণিসম্পদ হাসপাতাল থেকে নিয়মিত তদারকি করা হয়। আমরা সার্জনের পরামর্শ অনুযায়ী তার খামারের মহিষের সেবা দিয়ে যাচ্ছি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
নেত্রকোনার দুর্গাপুরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
আরও পড়ুন
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
বিনিয়োগ সম্প্রসারণে মালয়েশিয়ায় যাচ্ছেন ডিসিসিআইয়ের প্রতিনিধি দল
অ্যাসাইনমেন্ট থেকে উদ্যোক্তা কুবির তিন শিক্ষার্থী
তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর