ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: আরটিভি

মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের একটি অঙ্গীকার। তাই মাদকের সঙ্গে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।

সোমবার (২৪ আগস্ট) সকালে ‘মাদককে প্রতিরোধ করি, যুব সমাজকে রক্ষা করি’ এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশে আয়োজনে মাদক বিরোধী র‍্যালি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভার আগে সকালে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাবের সামনে থেকে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি জনসচেতনতামূলক মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পুলিশ বিভাগ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সমাবেশে বক্তব্য রাখেন- রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাড. মামুনুর রশিদ, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দিন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহসভাপতি নবজ্যোতি খীসা প্রমুখ।

আরও পড়ুন

দীপেন দেওয়ান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সবাইকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সবাই সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মাদকই হলো সব অপরাধের মূল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সবার সহযোগিতা প্রয়োজন।

মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি এবং তা চলমান থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ খেয়ে যে পরিণতি হলো তরুণের
নেশার টাকা না পেয়ে ইট দিয়ে বাবার মাথা ফাটালেন ছেলে
শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, বিচার দাবি