ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পরিবারের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর ‘সর্বনাশ’ করেন ইউসুফ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম
ইউসুফ আলী। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইউসুফ আলী (৪৫) নামের এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে এবং রংপুরের নিউ রুপসী বাংলা ক্লিনিকের পরিচালক।

এর আগে, গত শুক্রবার (২১ আগস্ট) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ইউসুফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পোশাক কারখানায় কর্মরত ওই স্কুলছাত্রীর বাবার পরিবারের সঙ্গে ইউসুফ আলীর পরিচয় ছিল। নিজ ক্লিনিকে ওই পরিবারের সদস্যদের চিকিৎসা করানোর সূত্রে তাদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা কাজের কারণে ঢাকায় থাকেন। মেয়েকে নিয়ে তার মা স্থানীয় বাড়িতে থাকেন।

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই বাড়ির একটি শিশু অসুস্থ হওয়ায় স্কুলছাত্রীর মা ও খালা তাকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে যান। এ সময় অষ্টম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে একা ছিল। বিষয়টি জানতেন ইউসুফ আলী।

পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, ওই দিন দুপুরে স্কুলছাত্রীর মায়ের মোবাইল ফোন নম্বর নেওয়ার কথা বলে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করেন। পরে তিনি বাড়ির গেট ও একটি কক্ষের দরজা বন্ধ করে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে অসুস্থ হয়ে পড়লে স্কুলছাত্রী মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

মামলার পরও ইউসুফ আলী প্রকাশ্যে চলাফেরা করছেন—এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীর সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা। তার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় তারা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখেন। এর পরদিন সকালে লতাবর এলাকা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের করা মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে ব্যানারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মানিকগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানারে শিক্ষক দিবস পালন, প্রধান শিক্ষক গ্রেপ্তার
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
পাবনার ঈশ্বরদী থানার একটি মাদক মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও কারাদণ্ডের কথা রায়ের আদেশে বলা হয়েছে।
ঈশ্বরদীতে মাদক মামলার আসামির যাবজ্জীবন
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
রংপুরের পীরগঞ্জে এক যুবককে অপহরণ করে একটি বাড়িতে আটকে রেখে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী সোহেল রানাকে উদ্ধার করা হয়।
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...
মোক্তার আলীর ৭ বার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু, অতঃপর...
মেসির সম্মাননার মাঝেই ডি মারিয়ার নামে স্লোগান