ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে কৃষকের মৃত্যু

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম
ঘাস ধুচ্ছেন একজন কৃষক। ছবি: এআই দিয়ে তৈরি

রংপুরের পীরগঞ্জে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে ওয়াদুত মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াদুত মিয়া উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওয়াদুত মিয়া। ঘাস ধোয়ার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসেকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় পানির নিচ থেকে ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করে।

চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মসজিদে জমি দানের সিদ্ধান্ত বৃদ্ধার, বেধড়ক পেটালেন দুই ছেলে-দুই নাতি