ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পুলিশের সামনেই নারীকে লাথির ইস্যুতে ভোক্তা অধিকারের বিবৃতি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:২০ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা সদরে এক নারী উদ্যোক্তাকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৯ আগস্ট) ওই অপ্রীতিকর ঘটনাটিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান হিসেবে প্রচার করাকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অপপ্রচার আখ্যা দিয়ে ঘটনার সঙ্গে নিজেদের কোনো প্রকার সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।

ভোক্তা অধিকার অধিদপ্তর তাদের স্পষ্টীকরণে জানিয়েছে, গত ২৯ আগস্ট রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং ৩০ আগস্ট কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হয়।

ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে আইন অনুযায়ী আর্থিক জরিমানাও করা হয়।

অথচ গত ২৯ আগস্ট জেলা সদরের কাপড়ের বাজারের ‘আস্থা বস্ত্রালয়’কেন্দ্রিক ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে সেটিকে অধিদপ্তরের অভিযান হিসেবে দাবি করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এছাড়া ভিডিওতে আক্রান্ত নারীও এ বিষয়ে অধিদপ্তরে কোনো অভিযোগ দায়ের করেননি। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অধিদপ্তর সঠিক তথ্যের জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/dncrp) অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

অনুসন্ধানে জানা গেছে, রাজবাড়ী শহরের কাপড়ের বাজার এলাকায় গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে মারধরের শিকার ওই নারী উদ্যোক্তার নাম জাকিয়া সুলতানা। তিনি ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ভুক্তভোগী এই নারী উদ্যোক্তার দাবি, ব্যবসায়িক বিরোধের জের ধরেই তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও বেধড়ক মারধর করা হয়েছে। পরবর্তীতে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্যের উপস্থিতিতে জাকিয়া সুলতানাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। এরপর আরও কয়েকজন যুবক এসে তার ওপর হামলা চালান এবং মারধর করতে থাকেন। এ সময় ওই নারীকে রক্ষা করতে পুলিশ সদস্যদের এগিয়ে আসতে দেখা যায়।

ভুক্তভোগী জাকিয়া সুলতানা জানান, তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি হিসাব বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে চলে যান। বিষয়টি নিয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ করার পর থেকেই তাকে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।

শনিবার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে মূলত কাপড়ের বাজারের কিছু ব্যবসায়ী ও কর্মচারীই তার ওপর এই হামলা চালিয়েছে। সাবেক ওই কর্মচারীকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করা হচ্ছে এবং এ নিয়ে পূর্বে একাধিকবার বাজার কমিটির অধীনে সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ করেন তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও শক্তিশালী করা হবে
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, অতঃপর... 
ঢাবিতে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল