ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জামালপুরে ১৫ ঘণ্টা পর বাস চলাচল শুরু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: আরটিভি

দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে বাস চালানোর সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিক ও মালিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহারে সম্মত হয়। পরে বেলা সাড়ে ৩টা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ‘জেলা প্রশাসন আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাাস দিলে শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চালানোর সিদ্ধান্ত নেই।’

বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মুসাব্বির আহমেদ জুয়েল বলেন, ‘প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা আশ্বস্ত হয়েছে, তাই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে রাজীব পরিবহনের ঢাকাগামী ও জামালপুরগামী দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে পরিবহন শ্রমিকরা। ফলে বৃহস্পতিবার সকালজুড়ে টার্মিনালে ভিড় করেও বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

কর্মবিরতি প্রত্যাহারের ফলে বিকেল থেকে জামালপুর-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-টাঙ্গাইলসহ বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
জামালপুরে দুই লাখ টাকার ভারতীয় মদ জব্দ
জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু
বিষ হাতে হৃদয়ের বাড়িতে কিশোরী, বলছে ‘বিয়ে করতেই হবে’
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড