ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভাড়া বাসা থেকে উদ্ধার সেই নবজাতক-স্বামী-স্ত্রীর মরদেহের পরিচয় মিলেছে 

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
‎নিহত আলমগীর ও তার স্ত্রী নাজমা। ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহত স্বামী আলমগীরের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার( ৫ সেপ্টেম্বর) মধ্যরাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

‎নিহতরা হলেন, আলমগীর ও তার স্ত্রী নাজমা (৩৩)। তারা দুজনই দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুরা গ্রামের বাসিন্দা। নাজমা আশুলিয়ার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আর আলমগীর পেশায় পান বিক্রেতা ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী কিছুদিন আগে ওই বাসায় নতুন ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাদের কক্ষের দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত বেশিরভাগ সময়। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

‎‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা খুলে স্বামী-স্ত্রী ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক এর মরদেহ উদ্ধার করে। এ সময় আলমগীরের গলায় গামছা পেঁচানো অবস্থায় থাকায় বিষয়টি সন্দেহজনক মনে করছে পুলিশ।

‎‎ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য, পিবিআই ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

‎এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। নির্মম এই ঘটনার নেপথ্যে হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ্য দুটি পরিত্যক্ত বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ ২ বস্তু উদ্ধার
ছাত্রলীগ কর্মী দুই সহোদর গ্রেপ্তার
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোটচাঁদপুর স্টেশন এলাকায় তাদের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ভাই মোহাম্মদ ইশতিয়াক আহমেদ (২২) ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফতি (২৩)। তারা কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। ওই মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রুদ্রপুর স্কুলপাড়া এলাকার দুই ভাই ইশতিয়াক আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইফতিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য। এ ছাড়াও তারা বাংলাদেশ রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত ছিলেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক দুই ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটচাঁদপুর পৌর শাখার সক্রিয় সদস্য। তারা সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ শাহিনের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে। আরটিভি/এসএস
ছাত্রলীগ কর্মী দুই সহোদর গ্রেপ্তার
এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
নোয়াখালীর হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি রুপালি ইলিশ। 
এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি
সীমান্তে লুকানো ছিল বিপুল ভারতীয় মোবাইল, ঘটনা কী
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনের সংখ্যা পাঁচ হাজার পাঁচটি। এসব মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় চার কোটি ৮০ হাজার টাকা। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। বেলা ১২টায় ২৫ বিজিবির প্রধান কার্যালয়ে অধিনায়ক লে. কর্ণেল জাব্বাব আহমেদ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।  বিজিবি জানায়, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ-এর নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) সদস্যরা নিয়মিতভাবে অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।  এ সময় সীমান্ত পিলার-২০০৮/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মোবাইল ফোন ডিসপ্লের একটি চালান আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকায় কর্দমাক্ত অবস্থানের সুযোগ নিয়ে জঙ্গলের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মালিকবিহীন ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। অভিযানে মোট ৫ হাজার ৫টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় বিজিবি। চার কোটি ৮০ হাজার টাকার এসব চোরাচালান মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি আরও জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হচ্ছে। আরটিভি/এসএস
সীমান্তে লুকানো ছিল বিপুল ভারতীয় মোবাইল, ঘটনা কী
পথ ভুলে নেটওয়ার্কের বাইরে দুই পর্যটক, উদ্ধারে ৬ ঘণ্টার অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝরঝরি ঝর্ণায় ঘুরতে গিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় পথ হারায় দুই পর্যটক। পাঁচ থেকে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে তাদেরকে জীবিত উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ। 
পথ ভুলে নেটওয়ার্কের বাইরে দুই পর্যটক, উদ্ধারে ৬ ঘণ্টার অভিযান