ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে হাসপাতালে ৯ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নয় শিক্ষার্থী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাউরুটি ও ডিম দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী পেটব্যথা, বমি ও শারীরিক অস্বস্তির কথা জানায়। পরে কয়েকজনের শ্বাসকষ্টও দেখা দিলে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে নয়াগোলা এলাকার যহুরুল ইসলামের মেয়ে জয়নব, হারুনুর রশিদের মেয়ে সিনথিয়া, সুমনের মেয়ে সুমাইয়া ও মোজাম্মেলের মেয়ে মাহমুদাসহ আরও পাঁচজন রয়েছে। দুপুর ২টার পর পর্যায়ক্রমে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের নিয়ম অনুযায়ী রোববারও শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়ের খাবার দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়। তবে খাবার খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়েছে কি না, তা নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান বলেন, অসুস্থ হয়ে আসা শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রাথমিকভাবে খাবারের মান ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি অতিরিক্ত গরমের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানতে খাবারের নমুনা পরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৯ দিনে মাদকবিরোধী অভিযানে ৮৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৮৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মিরসরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৮৩ জনের কারাদণ্ড-জরিমানা
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। 
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
আরও পড়ুন
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
বাঁচতে চান চবি শিক্ষার্থী মোশারফ, প্রয়োজন সবার সহযোগিতা
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শনাক্তে এআই প্ল্যাটফর্ম তৈরি করছে ডিআইইউ
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল