ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশ: বিশেষ অভিযানে হাইওয়ে পুলিশ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
থ্রি-হুইলারের বিরুদ্ধে পুলিশী অভিযান : ছবি আরটিভি

মহাসড়কের অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি আরটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে ময়মনসিংহের ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে থ্রি-হুইলারের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামেন তারা।

জানা গেছে, মহাসড়কের অব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ে সম্প্রতি আরটিভিতে ‘ভালুকার মহাসড়কে মরণফাঁদ থ্রি-হুইলার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পরপরই অবৈধ এসব যানের বিরুদ্ধে মাঠে নামে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত চালানো এই বিশেষ অভিযানে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচল করা প্রায় অর্ধশতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়েছে।

এ সময় উপজেলার সিডস্টোর বাজার ও স্কয়ার মাস্টারবাড়ি বাজার থেকে মহাসড়কে বসা কয়েকটি ভ্রাম্যমান দোকান পাট উচ্ছেদ করা হয়।

আরটিভির সংবাদের পর পুলিশের কঠোর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।

এদিকে ভরাডোবা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মহাসড়কে অবৈধ ভাবে চলাচল করা শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ আরটিভি অনলাইনে
আরটিভিতে আজ (২৯ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২৮ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (২৭ সেপ্টেম্বর) যা দেখবেন