ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে দণ্ডপ্রাপ্তকে : ছবি আরটিভি

লালমনিরহাটের পাটগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আসামি মোক্তার আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩-এর ৯(১) ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরোও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে ১১ বছর বয়সী ভিক্টিম পাটগ্রাম উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। অভিযুক্ত ব্যক্তি তাদের প্রতিবেশী হওয়ায় মেয়েটি তাকে ‘দাদু’ বলে ডাকত। সেই সুযোগ কাজে লাগিয়ে আসামি ভিক্টিমকে ৭ বার ধর্ষণ করলে ভিক্টিম ৪৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। পরে বিষয়টি পরিবারকে জানালে ভিক্টিমের বাবা আলকাছ হোসেন ২৬ মে ২০২০ তারিখে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন।

মামলা রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ১১ বছরের শিশুটিকে ধর্ষণ করার পর ভিক্টিম ৪৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। আসামি দোষী প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং অপরাধ প্রবণতা কমে যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির
লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় মাত্র দুই থেকে তিন ফুট দূরত্বে পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একদিকে মসজিদে নামাজ, অন্যদিকে মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা। ধর্মীয় আচার পালনে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে চলছে দুই সম্প্রদায়ের সহাবস্থান। স্থানীয়দের দাবি, এ নিয়ে কয়েক দশকে কোনো বিরোধের ঘটনা ঘটেনি।
একই আঙিনায় মসজিদ-মন্দির, ১১১ বছরের সহাবস্থানে সম্প্রীতির নজির
আগুন লাগতেই মালিকের কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান টুপটুপের কর্মীরা
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে।
আগুন লাগতেই মালিকের কুকুর-বিড়াল নিয়ে বেরিয়ে যান টুপটুপের কর্মীরা
‘সুখবরে’ অতিষ্ঠ দিনাজপুরবাসী
‘সু-খবর, সু-খবর, সু-খবর’—মাইকের এমন উচ্চ শব্দে প্রতিদিন ভোরে ঘুম ভাঙে দিনাজপুরের খানসামার অনেক বাসিন্দার।
‘সুখবরে’ অতিষ্ঠ দিনাজপুরবাসী
স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদ, দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা 
দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানদের হত্যার পর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্না আখতার (২৩) নামে এক নারী।
স্বামীর মাদকাসক্তি নিয়ে বিবাদ, দুই শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা 
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
গাজীপুরের কালিয়াকৈরে এক বৃদ্ধার (৭০) একমাত্র বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেলোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
৭০ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই গুড়িয়ে দিলেন দেলোয়ার
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
শাকক্ষেত দেখতে যাওয়া স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে পাসুন দেখান নুরনবী, অতঃপর... 
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা