ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ছেলেকে বাজারে পাঠিয়ে পুত্রবধূকে ঘুমের ওষুধ খাওয়ান রানজু মিয়া, অতঃপর...

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে এক নারীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর (দহের উপর) গ্রামে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা। অভিযুক্ত শ্বশুরের নাম রানজু মিয়া। তিনি একবারপুর (দহের উপর) গ্রামের এবং ভুক্তভোগী নারী একই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রানজু মিয়ার ছেলে মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা কুটিপাড়া-নন্দরাম ফতেপুর এলাকায় মাসুদের নানার বাড়িতে বসবাস করছিলেন। ভুক্তভোগী ও তার পরিবারের ভাষ্য, সম্প্রতি ওই নারী তার স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ঘটনার দিন তার স্বামীকে বাজারে পাঠানো হয়। এ সময় বাড়িতে মরিয়ম একা থাকার সুযোগে শ্বশুর রানজু মিয়া তাকে ঘুমের ওষুধ খাওয়ান। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়। পরে জ্ঞান ফেরার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানান। স্থানীয় বাসিন্দা আলামিন ও তারা মিয়া বলেন, অভিযুক্ত ও ভুক্তভোগী একই এলাকার বাসিন্দা হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, দুপক্ষই বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার পরামর্শ দিয়েছি। এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রানজু মিয়া তা অস্বীকার করেন। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদরাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শিশুর ‘অপূরণীয় ক্ষতি’ করে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখান শিক্ষক
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) সমর্থিত সশস্ত্র দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছে সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু।
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ছাত্রদলের নেতাকর্মীদের জন্য থানার কাছেই একটি কেক রেখে গেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সদর থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়দানকারী দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে  পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও একটি মোটরসাইকেলসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোনারগাঁয় ২ ভুয়া এসআরবি সদস্য গ্রেপ্তার
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...
ময়মনসিংহের নান্দাইলে মাদরাসার শ্রেণিকক্ষে ছাত্রীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।  সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামে অবস্থিত ‘তালীমুল উম্মাহ নূরে মদিনা কওমি মহিলা মাদরাসা ও এতিমখানা’য় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।  অভিযুক্ত শিক্ষক রমজান আলী (২৪) নান্দাইল ইউনিয়নের ভাটি পাছানী গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে।  অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার মিজান শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার সকালে মাদরাসায় যায় সে। শ্রেণিকক্ষে একাই ছিল সে। এ সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা শিক্ষক রমজান আলী হঠাৎ ক্লাসরুমের দরজা লাগিয়ে দেয়। পরে ওই শিক্ষক তার হাত ধরে যৌন নির্যাতন করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রী ক্লাসরুমের দরজা খুলে দৌড়ে বাইরে বেরিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত বলে দেয়। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। এদিকে থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষক রমজান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, কোনো খারাপ উদ্দেশ্যে ওই ছাত্রীর হাত ধরেননি। এখন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীর বাবার পক্ষ থেকে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগপত্র পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...
আরও পড়ুন
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম
নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: সমবায় প্রতিমন্ত্রী
রংপুরে অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টারের শঙ্কা
গঙ্গাচড়ায় পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগে ৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা