ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সারের গোডাউন ভেঙে কৃষকদের লুটপাট

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

সারের জন্য গভীর রাত থেকে অপেক্ষা। সকাল গড়িয়ে ১১টা, তবু ডিলারের দেখা নেই। ক্ষোভে একপর্যায়ে গোডাউনের টিনের বেড়া ভেঙে ঢুকে শতাধিক বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে।

সোমবার (৭ সেপ্টেম্বর) কুড়িগ্রামের রৌমারী উপজেলা মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার কৃষকরা আমন মৌসুমের সার সংগ্রহে গভীর রাত থেকেই ডিলার পয়েন্টে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সার বিতরণ শুরু না হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে উত্তেজিত কৃষকেরা গোডাউনের টিনের বেড়া ভেঙে ভেতরে ঢুকে সার নিয়ে যান।

ডিলার মো. মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় সার বিতরণ শুরুর কথা ছিল। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রশাসনের সহযোগিতা নিতে ইউএনওর কাছে যান তিনি। এর মধ্যেই কৃষকেরা আনুমানিক শতাধিক বস্তা ইউরিয়া নিয়ে যান। ঠিক কত বস্তা নেওয়া হয়েছে, হিসাব শেষে জানা যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের সংকট নেই। কৃষকদের ধৈর্য ধরে সার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোলা বাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, একটি বিক্রয়কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজা এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) গঠন নিয়ে বিরোধের জের ধরে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা ও বের করে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়নবাসী।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সে সময় বক্তারা বলেন, ডাকাতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। মামলা হলেও আসামিদের ধরতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তারা।  গত বৃহস্পতিবার রাতে টিনের চাল খুলে দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে আশপাশের গ্রামের ছয় মাদককারবারি। এতে বাধা দিলে দেলোয়ারের স্ত্রী রোখসানা বেগমের পায়ে কয়েক রাউন্ড গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রবাসী দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন জানান, পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সবাইকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আরটিভি/এসআর
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি (ভুটভুটি) রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। 
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
আরও পড়ুন
‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’
হঠাৎ কিশোরীর শারীরিক পরিবর্তন, স্বাস্থ্য পরীক্ষায় সামনে এলো ‘চরম সত্য’
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
মাদরাসা ‘গোল্লায়’ গেলেও বেতন নিতে ভুল করেন না শিক্ষক-কর্মচারীরা