ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বিজিবির অভিযানে মাদক ও কীটনাশক উদ্ধার, আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
উদ্ধারকৃত মালামাল। ছবি: আরটিভি

ঝিনাইদহে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত মেদিনীপুর, মাধবখালী, মাটিলা ও নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মেদিনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা সড়কে নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. ইব্রাহিম খলিল (২৬) ও অনিক দাস (২৬) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় সিরাপ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক দুজন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। পরে উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

একই সময়ে মাধবখালী বিওপির আওতাধীন মাধবখালী গ্রামের একটি আমবাগান থেকে হাবিলদার মো. আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া মহেশপুর উপজেলার মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালিঘাট এলাকা থেকে সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে ৩৩ বোতল ভারতীয় সিরাপ ও ২০ বোতল মদ এবং নতুনপাড়া বিওপির আওতাধীন দলিল মিয়ার আম বাগান থেকে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে ১২৮ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন