ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

১৮৫ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ কসমেটিকস উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
উদ্ধারকৃত মালামাল। ছবি: আরটিভি

জামালপুরে পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৮৫ বোতল ভারতীয় মদ ও ৮৬২ পিস কসমেটিকস পণ্য উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ সীমান্তের সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ১০৮৭ সীমান্ত পিলারের কাছে সোমনাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪১ বোতল মদ উদ্ধার করেন।

একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা কলাবাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এছাড়াও খেওয়ারচর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযানে ৮৬২ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জব্দ করেন। অভিযানগুলোতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদক ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় বিজিবির পক্ষ থেকে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ১৮৫ বোতল ভারতীয় মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা