ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি, অতঃপর...

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেল ফেরি। ছবি: আরটিভি

পদ্মায় পানি বৃদ্ধির কারণে তীব্র ও ঘূর্ণায়মান স্রোতের কবলে পড়ে দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটে এসে ভিড়তে না পেরে প্রায় আড়াই কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

আইটি জাহাজ দিয়ে দুই ঘণ্টায় ফেরিটি টেনে ৭ নম্বর ঘাটে ভেড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া ফেরিঘাটে নোঙর করতে না পারা ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ ফেরিটি চার ঘণ্টা পর পুনরায় পাটুরিয়া ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়। পরে ফেরি, ফেরিতে থাকা গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। তবে ২৫-২৬ বছরের পুরোনো এসব ফেরি এখন এই নৌরুটে চলাচলের অযোগ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদ সালাউদ্দিন জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা রো-রো ফেরি ‘হামিদুর রহমান’ মাঝ নদী পার হলে তীব্র স্রোতের কবলে পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তী সময়ে ফেরিটি স্রোতে নিচের দিকে যেতে থাকলে সেখানেই নোঙর করা হয়। বর্তমানে ফেরিটি দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করা অবস্থায় রয়েছে। উদ্ধারের জন্য আইটি জাহাজ পাঠানো হয়েছে।

ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক ও তিনটি প্রাইভেটকার রয়েছে। মাঝে মধ্যে তীব্র স্রোতের কারণে এ ধরনের ঘটনা ঘটে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোত ফেরিটিকে বেশ কয়েক কিলোমিটার ভাটিতে ভাসিয়ে নিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
আরও পড়ুন
নৌপথ ‘সচল’ হলেও দেখা নেই ফেরি, বিপাকে ১০ হাজার মানুষ
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...
দৌলতদিয়া টার্মিনালে পার্কিং করা বাসে আগুন