ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মা হচ্ছেন বিধবা নারী, দায় নিচ্ছেন না প্রেমিক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত

ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ময়মনসিংহ শহরে নিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল মামুন নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন তিনি। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই নারী। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) দায়িত্ব দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের বাসিন্দা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, ব্যাংকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীকে ময়মনসিংহ শহরে নিয়ে যান মামুন। পরে তাকে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, মামুনের সঙ্গে শারীরিক সম্পর্কের কারণে একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি মামুনকে জানালে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরে বিয়ের জন্য চাপ দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ নেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী। পরে তিনি ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলা করার পর অভিযুক্তের লোকজন তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন ওই নারী। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই পিন্টু রায় বলেন, সোমবার ভুক্তভোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য জানতে তার ব্যবহৃত তিনটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তার গ্রামের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি
পল্লি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...