ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মুমূর্ষু অন্তঃসত্ত্বাকে রক্ত দিলেন গোয়াইনঘাটের ওসি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: আরটিভি

সিলেটের গোয়াইনঘাটে মুমূর্ষু এক অন্তঃসত্ত্বা নারীর জীবন বাঁচাতে নিজের রক্ত দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি হাসপাতালে গিয়ে জুলেখা বেগম নামে ওই নারীকে রক্তদান করেন।

জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা জুলেখা বেগম গুরুতর অসুস্থ হয়ে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত রক্ত দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। কিন্তু জরুরি সময়ে প্রয়োজনীয় রক্তের গ্রুপের কোনো দাতা না পাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়ে যান রোগীর স্বজনরা। একদিকে মুমূর্ষু রোগী, অন্যদিকে রক্তের সংকট— সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল উৎকণ্ঠা। চিকিৎসকরাও রোগীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এমন সংকটময় মুহূর্তে বিষয়টি জানতে পারেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক। খবর পেয়েই দেরি না করে হাসপাতালে ছুটে যান তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, জুলেখা বেগমের প্রয়োজনীয় রক্তের গ্রুপের সঙ্গে তার নিজের রক্তের গ্রুপও মিলে গেছে।

এরপর নিজের শরীরের রক্ত দিয়ে মুমূর্ষু অন্তঃসত্ত্বা নারীকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তিনি। হাসপাতালে শুয়ে নিজেই রক্ত দেন ওই রোগীকে। ওসির এই উদ্যোগে স্বজনদের মধ্যে ফিরে আসে আশার আলো। সংকটময় সময়ে একজন পুলিশ কর্মকর্তার এমন মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

স্থানীয়দের ভাষ্য, দায়িত্ব পালনের পাশাপাশি একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে নিজের রক্ত দেওয়ার ঘটনা নিঃসন্দেহে প্রশংসনীয়। এটি শুধু একজন পুলিশ কর্মকর্তার মানবিকতা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪ বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে আরটিভির ১৭তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭ পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস’-এর অডিশন রাউন্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জোনের অডিশন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচিত হয়েছেন ১৫ জন প্রতিযোগী।
‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর কুমিল্লা অডিশন সম্পন্ন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে পাঁচ ঘণ্টা বন্ধ থাকা ফেরি চলাচল আবার সচল করা হয়েছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে ৪ শিশুর মৃত্যু
জৈন্তাপুর সীমান্তে এয়ারগান ও গুলিসহ ২ ভারতীয় আটক
শিক্ষা সফরের নামে ভাড়া নেওয়া হয় রিসোর্ট, সভা করেন আ.লীগের সাবেক এমপি
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, চাপে টাইগাররা