ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: আরটিভি

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে পিকআপের হেলপার নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মালেক আলী সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি খালি পিকআপ বিজয়পাশা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগায়। এতে পিকআপে থাকা হেলপার প্রবীর ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পিকআপের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর মাছঘাট এলাকায় পদ্মা নদীর তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে ফাটল দেখা দিয়েছে। 
পদ্মায় তীররক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজা এবং স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন রেজাসহ আটক ৩
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
নেত্রকোনার পূর্বধলায় বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রতিবন্ধী নারীকে পেয়ে নিজেকে আর ‘সামলাতে পারলেন না’ রবিউল
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এস.এম.সি) গঠন নিয়ে বিরোধের জের ধরে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি-গালাজ করা ও বের করে দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে।
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইউনিয়নবাসী।  বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে এ কর্মসূচি পালন করা হয়। সে সময় বক্তারা বলেন, ডাকাতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। মামলা হলেও আসামিদের ধরতে পুলিশ গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তারা।  গত বৃহস্পতিবার রাতে টিনের চাল খুলে দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করে আশপাশের গ্রামের ছয় মাদককারবারি। এতে বাধা দিলে দেলোয়ারের স্ত্রী রোখসানা বেগমের পায়ে কয়েক রাউন্ড গুলি করে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রবাসী দেলোয়ারের ছোট ভাই মোবারক হোসেন জানান, পুলিশ একটি অস্ত্র উদ্ধার করেছে এবং একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সবাইকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।  মানববন্ধনে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি মো. জহিরুল হক জহির, শিবের বাজার কমিটির সহসভাপতি মাস্টার আলমগীর হোসেন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি কামরুল হাসান, আমড়াতলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আলমগীর হোসেন এবং আলোকিত সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডাকাতি বন্ধে কঠোর পদক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আরটিভি/এসআর
কুমিল্লায় ডাকাতি ও গৃহবধূকে গুলিবিদ্ধকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
আরও পড়ুন
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
মামা বাড়ির এলাকায় থেকেই কপাল পুড়ল রেজার!
৭৭ বছর বয়সী শ্বশুর-শাশুড়ির গুলিতে নিহত মেয়ে জামাই 
কেনটাকিতে সড়কে দায়িত্ব পালনকালে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা