ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ঝোপে পড়েছিল স্বামীর মরদেহ, স্ত্রী বললেন— ‘পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: সংগৃহীত

‘সে প্রায় সময়ই বাইরে থাকত। ঘরে আসত না। মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডাকাতি করছিল, কেউ হয়ত মেরে ফেলেছে। এর আগেও এক জায়গায় ডাকাতি করতে গিয়ে পাবলিকে ধরে মাথা ফেটে দিয়েছিল, মাথায় তখন ৮টি সেলাই হয়েছিল।’ স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন শামীমা আকতার নামে নিহতের স্ত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার কবরস্থানের ঝোপঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দিল মোহাম্মদের (৪৮) মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে তার স্ত্রী শামীমা আকতার গিয়ে মরদেহ শনাক্ত করেন।

পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ।

দিল মোহাম্মদ উপজেলার ইছানগর এলাকার মৃত আলী আহমদের ছেলে। তারা উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য রুমি আকতার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানাই। পরে আমি গিয়ে দেখি লোকজনের ভিড় জমেছে। জানতে পারলাম, তারা আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্ত্রীকে খবর দিলে তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন।’

পুলিশ জানায়, অতিরিক্ত নেশা করায় জ্ঞান হারিয়ে মুখ থুবড়ে পড়ে ঘটনাস্থলে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘নিহত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী
রংপুর ও রাজশাহী সফরের পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্র, বাণিজ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন তাঁকে অভ্যর্থনা জানান। 
কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
বাগেরহাটের শরণখোলায় ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫
নরসিংদীর মাধবদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিকল হয়ে যাওয়ার পর অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় গুরুতর দগ্ধ ৫ জনকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, মাধবদীতে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সঙ্গে সদর থেকে আরও দুইটি ইউনিট যোগ দেয়। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমারা আসার আগেই এ ঘটনায় দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
নরসিংদীতে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৫
বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ প্রশাসনের
থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে পেটালেন যুবক
জয়পুরহাটের কালাই থানার ভেতরে কাঠের বাটাম নিয়ে প্রবেশ করে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে আসলাম হোসেন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেফতার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে আসলাম ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় তিনি মন্ত্রী মহোদয়ের ডিউটিতে ছিলেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
থানায় ঢুকে ৩ পুলিশকে বাটাম দিয়ে পেটালেন যুবক
আরও পড়ুন
কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী
তিন মাস না পেরোতেই ক্যারিয়ার ভাবনায় সভাপতি, স্থগিত চবি ছাত্রশক্তির কমিটি
চাকসুর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিগ্রন্থ ‘জুলাইগাঁথার’ মোড়ক উন্মোচন
ট্রাকের ‘গোপন চেম্বারে’ মিললো ৩ লাখ ২০ হাজার ইয়াবা