ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, তিনদিন পর মিলল কৃষকের অর্ধগলিত মরদেহ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: আরটিভি

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত একটি পুকুর থেকে আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও গতিয়ার বাজার এলাকার আব্দুল হামিদের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে বাড়ি থেকে বের হন আব্দুল মালেক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে তালগাছের নিচে পড়ে থাকা তাল কুড়াতে যাওয়ার কথা ছিল আব্দুল মালেকের। বুধবার সকালে তার ছেলে সুজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ঝোপঝাড়ে ঘেরা একটি পরিত্যক্ত পুকুরের কাছে গিয়ে পানিতে তার বাবার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছেন।

নিহতের ভাতিজা মো. আকরাম বলেন, ‘আমার চাচা দুই দিন আগে তাল কুড়াতে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন, সকালে তার ছেলে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছাড়ছে না পুরুষ হাতি
কক্সবাজারের টেকনাফে অসুস্থ স্ত্রী হাতিকে একা ছাড়ছে না পুরুষ হাতি।
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছাড়ছে না পুরুষ হাতি
মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১ গরু লুট
রাজবাাড়ীর শ্রীপুরে রাতে মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১টি গরু ও নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জন গরুর ব্যাপারী আহত হয়েছেন।
মহাসড়কে গরুবাহী ট্রাক আটকিয়ে ১১ গরু লুট
গোপালগঞ্জে জান-মালের নিরাপত্তায় কাজ করবে ৮ প্লাটুন আনসার: ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী জানিয়েছেন, গোপালগঞ্জে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৮ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার বাহিনী। শব্দ, বাঁশি, নিজেদের উপস্থিতি ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তারা।
গোপালগঞ্জে জান-মালের নিরাপত্তায় কাজ করবে ৮ প্লাটুন আনসার: ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলো। অথচ সূর্যের দেখা নেই উত্তরের জেলা কুড়িগ্রামে। সকাল থেকেই ঘন মেঘে ঢাকা আকাশ। কনকনে ঠান্ডায় শীতবস্ত্র জড়িয়ে পথে বের হয়েছেন মানুষ। ঘন মেঘ আর কম দৃশ্যমানতায় মহাসড়কে দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে যানবাহন। হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে শীতের অনুভূতি বেড়েছে পুরো জেলায়।
কুড়িগ্রামে দুপুরেও দেখা দেয়নি সূর্য, বাড়ছে শীতের অনুভূতি
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
আরও পড়ুন
রাজধানীতে জোড়া মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্র ধরে মিলল পরিচয়
ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
কোমরে-পায়ে শিকলে বাঁধা যুবকের মরদেহ মিলল শীতলক্ষ্যায়
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা