ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে পাইপগান ও কার্তুজসহ দুই চরমপন্থি নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুজন আঞ্চলিক চরমপন্থি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মো. শরীফ মোল্লা (৩০)।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মনজুর মিয়া ওরফে মঞ্জুর বিরুদ্ধে দুটি হত্যা, একটি অপহরণ ও চাঁদাবাজি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মারামারির মামলা রয়েছে।

অপরদিকে, শরীফ মোল্লার বিরুদ্ধে একটি দস্যুতা এবং পুলিশকে আক্রমণের অভিযোগে তিনটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের দুজনকেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পাংশা থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় মো. তালেব মহুরির মেহগনি বাগানের উত্তর পাশে কালুখালী-হাবাসপুর বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালায় পাংশা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে অস্ত্র আইনের The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় পাংশা থানায় মামলা করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
সোমবার (৫ অক্টোবর) ৪৯তম বিসিএসের বাদ পড়া প্রার্থীদের মধ্যে সংশ্লিষ্টদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান হলো নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক পরিবারের সন্তান সোহেল রানার।
গেজেটে ফিরলেন ইতিহাসে প্রথম হওয়া নীলফামারীর সোহেল রানা
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সুখচাঁদ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় তাকে আটক করা হয়। পরে তাকে চাটমোহরে নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন চালকেরা। আটক সুখচাঁদ পাবনার বেড়া উপজেলার শেখপাড়া গ্রামের আরিফুল হোসেনের ছেলে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও অটোরিকশাচালকেরা জানান, সোমবার বিকেলে চাটমোহর পৌর সদরের জারদিস মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ফরিদপুর যাওয়ার জন্য রিজার্ভ করেন সুখচাঁদ। পরে ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে আরও যাত্রী উঠবে বলে চালককে জানান তিনি। একপর্যায়ে চালককে লাথি-ঘুষি মারেন এবং চাকু দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাটি দেখতে পেয়ে চাটমোহরের কয়েকজন পরিচিত সিএনজিচালিত অটোরিকশাচালক এগিয়ে গিয়ে সুখচাঁদকে আটক করেন। পরে তাকে চাটমোহরের জারদিস মোড়ে নিয়ে গেলে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান জানান, মামলা হলে অটোরিকশাটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এ কারণে তারা মামলা করতে রাজি হননি। তবে আটক সুখচাঁদ হোসেনকে পাবনা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি। আরটিভি/টিআর
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সদর উপজেলায় দুটি হত্যা মামলাসহ ১১টি মামলার এক আসামিকে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার। এর আগে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. নুরুল ইসলাম মিয়া ওরফে মিয়া ডাকাত (৫৪)। তিনি উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। পুলিশ জানায়, নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় দুটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলা রয়েছে। এ ছাড়া তিনি পাঁচটি ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকায় সিরাজের বাড়ির টিনের ঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার আরও বলেন, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। আরটিভি/টিআর
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। আরটিভি/টিআর
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৩০
আরও পড়ুন
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...