ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পূর্ব শত্রুতার জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি : আরটিভি

নড়াইলের লোহাগড়ায় পূর্ব শত্রুতার জেরে ইসলাম শেখ (৪২) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গোরস্থানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে পরিবার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রঘুনাথপুর গ্রামে বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় একটি পক্ষের মধ্যে বিরোধ ও কোন্দল চলে আসছিল। এরই জেরে এ দিন দুপুরে ইসলাম শেখ বাড়ি থেকে বের হয়ে রঘুনাথপুর গোরস্থানের সামনের পাকা রাস্তার ওপর পৌঁছালে প্রতিপক্ষরা পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
পটুয়াখালীর বাউফলে একটি মাদরাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ।
মাদরাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে দুইদিনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৯৮ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
দুই দিনে কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বছরের নাতনিকে ধর্ষণ মামলায় গেদু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
ময়মনসিংহ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষা শুরু করেছে সরকার। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দূরত্বসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ত্রিশালকে সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে, সম্ভাব্য স্থান ত্রিশাল: বিমানমন্ত্রী
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে উদ্ধার করা দুটি দুধের কৌটার ভেতরে একাধিক শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমার সন্ধান মিলেছে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা
আরও পড়ুন
গভীর রাতে বাড়ি ঘেরাও করে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
বন্ধুর বোনকে ৪ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ
যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মাছের ঘেরের আড়ালে মামা-ভাগনের ইয়াবার কারবার, অতঃপর...