ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চরফ্যাশন হাসপাতালে ৫ লাখ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি: এমপি নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। ছবি: আরটিভি

ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘আমি শুনেছি ৫ লক্ষ টাকার কাজে একটা বাল্বও লাগানো হয়নি। আমি নিজেই কষ্ট পেলাম। মানুষের জন্যই এই টাকাটা বরাদ্দ। সাধারণ মানুষ উপজেলা পর্যায়ের হাসপাতালে এসে চিকিৎসা নেন। আমরা পুরোপুরি ডকুমেন্টস পেলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে জবাবদিহিতার মুখোমুখি করার চেষ্টা করবো।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, ‘আমরা চরফ্যাশন হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছি। এই হাসপাতালে আরও ডক্টর ও জনবল দরকার। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, তাদের দাবি জানাতে। তাহলে আমরা সে অনুযায়ী চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘হাসপাতালটি পরিষ্কার ও পরিচ্ছন্নতার বিষয়ে শুরু থেকে তাগিদ দিয়েছি। আজকে এসে মনে হলো আগের চেয়েও পরিবর্তন হয়েছে। সেবার মানও বাড়ানোর জন্য নার্স ও ভালো বেড দরকার।’

তিনি আরও বলেন, ‘আশা করছি উপজেলা পর্যায়ের হাসপাতালের মধ্যে চরফ্যাশন হাসপাতালটি বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে, সেই চেষ্টায় করছি। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কেউ যেন অযথা রোগীদের সেবার কাজে বাধা প্রদান না করে। আমরা সেই বিষয়টিও মাথায় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করবো।’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সিকদার হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার ও চরফ্যাশন হাসপাতালের টিএস আশরাফুল ইসলাম সুমন প্রমুখ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির বাধায় বিএসএফের অপচেষ্টা ব্যর্থ
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরও পড়ুন
মনপুরায় ইউপি সদস্যের হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা  
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মনপুরা লঞ্চঘাটে ইয়াবাসহ দুই যুবক আটক
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি