
নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নে পানিতে ডুবে মো. ফালাক নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফালাক দেবীপুর গ্রামের মো. আব্দুর রহিম সোহেলের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা জুমার নামাজে ছিলেন। বাড়িতে অতিথিও ছিলেন। সবার অগোচরে কোনও একসময় ফালাক পানিতে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
আরটিভি/ এসকেডি




