ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার আহ্বান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
ছবি: আরটিভি

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্রতি শনিবার সরকারি অফিসসহ প্রত্যেকের কর্মক্ষেত্র ও বাড়ির আশপাশ পরিষ্কার করার উদ্যোগ গুরুত্বের সঙ্গে পালন করতে হবে। এছাড়া ছুটির দিনেও অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে।

তিনি আরও বলেন, নিজের সন্তান ও আগামী প্রজন্মকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে হলে সপ্তাহে অন্তত একদিন বাড়ির চারপাশ পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এডিস মশার বিস্তার এবং ডেঙ্গুর প্রকোপ দুটোই কমানো সম্ভব।

ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী রক্ত পরীক্ষা ও প্লাটিলেট কাউন্ট পর্যবেক্ষণ করতে হবে। হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকের পর্যবেক্ষণে থেকে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা সহজ হয়।

প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
সুপেয় পানির সংকট, লবণাক্ততা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও উপকূলীয় জনপদের অস্তিত্ব রক্ষার দাবিতে পশুর নদীর পাড়ে দাকোপের বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়েছে।
এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে একদিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ‘বাস্তব অভিজ্ঞতা’ দিতে বসানো হবে প্রধান শিক্ষকের পদে!
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
আরও পড়ুন
ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬৭৪
ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় পুলিশের জালে স্ত্রীসহ শহিদুল
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫