
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরার কলারোয়ায় তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কলারোয়া মডেল হাইস্কুল প্রাঙ্গনে এসব গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে চারাগুলো দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, বেত্রাবতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি কলারোয়া উপজেলায় একটি মিনি স্টেডিয়াম, শিল্পকলা একাডেমি, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার নির্মাণসহ বিভিন্ন খেলার মাঠ সংস্কার করার আশ্বাস দেন। গাছের চারা বিতরণ শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন।
আরটিভি/আইএম



