ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দুই বছর পর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তিতাস নদীর শিমরাইলকান্দি গাঁওগ্রাম পয়েন্ট থেকে শুরু হয়ে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত প্রতিযোগিতার সীমানা নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০টি নৌকা চারটি পর্বে অংশগ্রহণ করে।

বাইচ উপভোগ করতে দুপুরের পর থেকেই তিতাস নদীর দুই তীরে অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটে। গাছের ডাল থেকে শুরু করে বাড়িঘরের ছাদ—বাদ যায়নি কিছুই। দর্শকদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা।

বাইচে তিতাসের বুক চিরে প্রথম হয়ে বিজয় ছিনিয়ে নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শাপলা বয়েজ ক্লাব।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রথম স্থান অর্জনকারী দলকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ১ লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়। এ ছাড়া বাইচে অংশ নেওয়া প্রতিটি দলকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রোববার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়  
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে গ্রামীণ পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য ২০২৫-২৬ অর্থবরাদ্দকৃত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির টাকা নিয়ে নজিরবিহীন লুটপাটের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের দুটিতে নামমাত্র কাজ দেখিয়ে এবং বাকি দুটিতে কোনো কাজই না করে পুরো ১০ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের বিরুদ্ধে। এর আগে প্রতিবন্ধী স্কুল নির্মাণের নামে সরকারি অর্থ গায়েবের অভিযোগ থাকা সত্ত্বেও এবার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দ নয়ছয় করার ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।
কাবিখার টাকায় পকেট ভারী চেয়ারম্যানের, নীরব প্রশাসন
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লপসেবল গেট।
রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য রেখে গেলেন ছাত্রলীগের নেতাকর্মীরা!
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৭৭ লাখ টাকার চেক