ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
প্রতিকি ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ভারতীয় বিএসএফের হাতে আটক হয়েছে আরও দুই বাংলাদেশি। নিখোঁজ রয়েছে আরও একজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুল হকসহ ৫ বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে আসাদুল আহত হয়। বিএসএফের হাতে আটক হয় আরও ২ জন। একজন পালিয়ে আসে। নিখোঁজ রয়েছে আরও একজন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ভারতের ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বিজিবির চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ কিছুই জানেন না বলে জানিয়েছেন।

তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টায় জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজখবর রাখছেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
নারীর ব্যর্থ মৃত্যুদণ্ডের পর টেনেসির কারাপ্রধানের পদত্যাগ
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু