ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের দুই দিন পর পদ্মা নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির। ছবি: আরটিভি

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া এলাকায় পদ্মার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিবুজ্জামান রকি (৩০) ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে এবং শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম জানান, সকালে চরকুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে এক ব্যক্তির মরদেহ ভেসে যেতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি গত শুক্রবার রাতে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়া রাকিবুজ্জামান রকি।

উল্লেখ্য, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা থেকে ১২০ জনের একটি দল ট্রলার ভাড়া নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারার সোলাইমান শাহর মাজারে বেড়াতে যান। পরে ওই দিন রাতে ফেরার পথে ট্রলারটি নিয়ে তারা ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পৌঁছালে পানির তীব্র স্রোতে ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগে। এতে ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি এবং লিটন (২৮) ও ওহাব (৪৫) নামে আরও দুজন ট্রলার থেকে নদীতে পড়ে যান।

এ সময় ট্রলারে থাকা অন্যরা লিটন ও ওহাবকে উদ্ধার করতে পারলেও রকি তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুই দিন অভিযান চালালেও ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। 
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
আরও পড়ুন
দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক
পাবনা মানসিক হাসপাতাল ঘিরে অ্যাকশন, ৬ দালাল ধরা
পাবনায় অবাধে চলছে যৌন উত্তেজক ওষুধ-হালুয়ার রমরমা ব্যবসা, টার্গেট বিদেশিরা
উত্তরের জনপদ ঈশ্বরদীতে ধীরে ধীরে নামছে শীত