ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আ.লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন আনোয়ার, বাড়ি ফিরতেই হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম
নিহত ইউপি সদস্য আনোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন (৪৫)। দীর্ঘদিন পর গোপনে বাড়ি ফিরতেই পরিবারের সদস্যদের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

​শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টায় উপজেলার পেন্নই গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেন।

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের ফিরোজ মেম্বারের ছেলে।

​স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত সরকার আমলে এলাকায় একচ্ছত্র প্রভাব ছিল আনোয়ার মেম্বারের।

বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের অন্য গোষ্ঠীর লোকজনের সঙ্গে তার একাধিকবার সংঘর্ষ ও মামলা-হামলার ঘটনা ঘটে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় প্রতিপক্ষরা আনোয়ার মেম্বারকে গ্রামছাড়া করে। প্রাণভয়ে এত দিন আত্মগোপনে ছিলেন তিনি।

​শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপনে নিজ বাড়িতে আসেন আনোয়ার।

কিন্তু খবরটি জানাজানি হতেই রাত ৩টার দিকে একদল ব্যক্তি তার বসতঘর ঘেরাও করে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
​নিহতের জামাতা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার শ্বশুর সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের বলয়ের রাজনীতি করতেন। হামলাকারীরা মূলত সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের অনুসারী। রাতে পেন্নই গ্রামের কবির মুন্সী, জালাল ও পিন্টুর নেতৃত্বে সশস্ত্র দল ঘরে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করেছে।’

​বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। 
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ড্রাগন বাগানের বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়া দাখিল মাদরাসার পাশে গড়ে ওঠা পোল্ট্রি মুরগির খামারের দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিকট দুর্গন্ধের কারণে অধিকাংশ সময় শ্রেণিকক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। যে কারণে বাধ্য হয়ে শ্রেণিকক্ষের বাইরে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে বলে অভিযোগ মাদরাসাটির সুপারসহ শিক্ষকদের।
পোল্ট্রি খামারের দুর্গন্ধে খোলা আসমানে শিক্ষার্থীরা, মন গলছে না প্রবাসীর স্ত্রীর
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়ছেন উপকূলের দেড় লাখের বেশি মানুষ। ৫০ শয্যার এই হাসপাতালের মূল ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। দেয়াল, ছাদ ও বিমে দেখা দিয়েছে বড়বড় ফাটল। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে এসেছে রড। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি ঢুকে পড়ছে রোগীদের ওয়ার্ড ও বিভিন্ন কক্ষে।
নানা সংকটে বিপর্যস্ত শরণখোলার স্বাস্থ্যসেবা
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
নাটোরের সিংড়া চলনবিলে অভিযান চালিয়ে ৫০টি বক পাখিসহ তিন শিকারিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পরে প্রকৃতিতে অবমুক্ত করা হয় বকগুলো।
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
আরও পড়ুন
পেট্রলবোমা হামলার পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 
স্ত্রীর নামাজরত অবস্থায় যে ভয়াবহ কাণ্ড ঘটালেন স্বামী
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা