ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে রোগী দেখছেন চিকিৎসক : ছবি আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন কক্ষ অন্ধকার হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রোগী দেখাসহ জরুরি চিকিৎসাসেবায় কর্তব্যরত চিকিৎসকদের মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হচ্ছে।

৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা বলছেন, দিনে ও রাতে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় জরুরি বিভাগের রোগীদের। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে রোগী দেখাসহ বিভিন্ন কাজ করতে চিকিৎসকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বিদ্যুৎ সমস্যার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে রোগীদের অন্ধকারে থাকতে হয়। অথচ জরুরি মুহূর্তে হাসপাতালের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কার্যকর থাকার কথা।

চিকিৎসা নিতে আসা সিদ্দিকুর রহমান বলেন, এই হাসপাতালে বিদ্যুৎ একটা বড় সমস্যা। জেনারেটর নেই। এখন আবার ভয়াবহ লোডশেডিং হচ্ছে। বাধ্য হয়ে এখানে আসতে হয়। কিন্তু এসব বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।

মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের (ডিজিএম) আমিনুল ইসলাম সুমন বলেন, চাহিদার তুলনায় বিদ্যুতের বরাদ্দ কম থাকায় লোডশেডিং হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে এ সমস্যার সমাধান হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, জরুরি বিভাগের জন্য যে জেনারেটরটি ছিল, সেটি নষ্ট হয়ে আছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে।

চিকিৎসাসেবার মতো জরুরি প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী।
ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়েতে বড় ভাঙন, আতঙ্কে স্থানীয়রা
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তারে আটকে থাকা কাঁচা বাঁশে অসাবধানতাবশত হাত লেগে স্থানীয় চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি সোলেমন আলীর (৭৫) মৃত্যু হয়েছে।
বিদ্যুতের তারে আটকে থাকা বাঁশে হাত লেগে মসজিদ কমিটির সভাপতির মৃত্যু
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
পার্কে ‘আবদার’ পূরণের পরই কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের, অতঃপর...
আরও পড়ুন
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
শিশু হাসপাতালে উপচে পড়া ভিড়, বাড়ছে সর্দি-জ্বরের রোগী
অসুস্থ হয়েও থামেনি ভালোবাসা, হাসপাতালের বেডেই বিয়ে ৭৯ বছরের যুগলের
‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’