
চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আহাদ খাঁন জুয়েল (৩৫) এবং বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় মো. নুরুজ্জামান সোহাগ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে ইউপি তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. নুরুজ্জামান সোহাগ ও একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. নূরুল আমিন ভুইয়ার ছেলে।
গ্রেপ্তার আহাদ খাঁন জুয়েল চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং মো. নুরুজ্জামান সোহাগ গোবিন্দপুর উত্তর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি।
পুলিশ জানায়, আহাদ খাঁন জুয়েলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং মো. নুরুজ্জামান সোহাগের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, গ্রেপ্তারদেরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




