
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের তৃতীয় তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া থাকায় তা নিয়ন্ত্রণে কাজ চলছে। সদর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও জানান, ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
আরটিভি/এমএইচজে




