ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মাথাভাঙ্গা নদীতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পিবিআইসহ পুলিশের একাধিক টিম।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জঙ্গলে মিলল সেই অপ্রতিমের মরদেহ
মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জঙ্গলে মিলল সেই অপ্রতিমের মরদেহ
পুলিশের তৎপরতায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল পণ্ড, আটক ৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ কর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের তৎপরতায় নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল পণ্ড, আটক ৬
ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও
মেঘনার ভাঙনে বারবার বিপর্যস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড় ধরনের অবকাঠামো উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ করা হবে।
ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও
৩৪ দিন পর আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্সের টাকা আবারও গণনা শুরু হয়েছে। সর্বশেষ গত ১৫ আগস্ট টাকা গণনার ৩৪ দিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে মাজারের দানবাক্স (ডেগচি) থেকে টাকা তুলে দরগাহ মসজিদের বারান্দায় গণনা করা হচ্ছে।
৩৪ দিন পর আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
চট্টগ্রামে দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
চট্টগ্রামে রিকশাযাত্রীর কাছ থেকে ছুরি দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 
চট্টগ্রামে দুর্ধর্ষ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
আরও পড়ুন
জঙ্গলে মিলল সেই অপ্রতিমের মরদেহ
৭ দিন আগে স্যান্ডেল, আজ মিলল ডোবায় ‘বস্তাবন্দি খণ্ডিত মরদেহ’
মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সবজি ক্ষেতে উপুড় হয়ে পড়েছিলেন পরী হাজরা, কাছে যেতেই ‘চোখ উঠল কপালে’