ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
ইমরান হোসেন ও আরিফ হোসেন : ছবি আরটিভি

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পুরোনো ব্রিজ এলাকা থেকে তাদের আটক করে থানায় পাঠানো হয়। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।

​আটককৃত ছাত্রলীগ কর্মীরা হলেন— উপজেলার হঠাৎপাড়া এলাকার এমরান হোসেনের ছেলে ইমরান হোসেন (২১) এবং সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২৩)। তারা উভয়ই উপজেলা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বদলগাছী থানার অদূরে ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় ছাত্রলীগের কয়েকজন সদস্য মশাল মিছিল বের করেন। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার রাত সাড়ে আটটার দিকে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান ও আরিফকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাদের আটক করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

​ঘটনার বিষয়ে মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী জানান, আটক ব্যক্তিরা বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগের সমর্থনে মশাল মিছিলসহ নানা তৎপরতা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তাদের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় এবং তারা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিসহ অগ্নিসংযোগের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে আটকের সময় মারধরের বিষয়ে ছাত্রদল নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

​অন্যদিকে, বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, ছাত্রদলের নেতা-কর্মীরা ইমরান ও আরিফ নামে দুই যুবককে থানায় সোপর্দ করেছেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​তিনি আরও জানান, একই রাতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজুকে আটক করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাশবনে মিলল অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ব্যস্ততম কলেজ মোড় এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কাশবনে মিলল অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ
তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরোপ প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। এতে ট্রাক প্রতি গন্তব্য ভেদে ভাড়া বেড়েছে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এতে বিপাক পড়েছে ট্রাক মালিক ও ব্যবসায়ীরা। ফলে মালামাল সরবরাহ নিয়ে চিন্তার ভাঁজ ব্যবয়ায়ীদের কপালে।
তেলের দাম বৃদ্ধিতে হিলিতে বেড়েছে ট্রাক ভাড়া, বিপাকে ব্যবসায়ীরা
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯
নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে অনলাইন জুয়া ও প্রতারণায় ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়।
অনলাইন জুয়া ও প্রতারণা চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৯
চট্টগ্রামে এবার এমইএস কলেজ থেকে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 
চট্টগ্রামে এবার এমইএস কলেজ থেকে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরও পড়ুন
চট্টগ্রামে এবার এমইএস কলেজ থেকে ছাত্রলীগের ঝটিকা মিছিল
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
জবিতে ফের দুই পক্ষের মারামারি