ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইনুকে বিশ্বাস করে যৌনপল্লীতে ঠাঁই হলো যুবতীর, অতঃপর...

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: আরটিভি

জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লী থেকে এক নারীকে (২০) উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাইলে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে ওই নারীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ওই নারী (২০) প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। এরপর বেকার স্বামীর সঙ্গেই ঢাকায় বসবাস করছিলেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। সম্প্রতি বনিবনা না হওয়ায় তার স্বামী বাড়িতে চলে যান। এর কিছুদিন পর তার স্বামী ঢাকা আসছেন জানিয়ে তাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে বলেন, কিন্তু স্টেশনে আসার পর তার স্বামীর মোবাইল বন্ধ পায়। এ সময় ওই স্টেশনেই ইনু নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়।

এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) ইনু তাকে জামালপুরে যেতে বলেন এবং আত্মীয়ের বিয়েতে অংশ নিয়ে পরে ঢাকায় ফিরে যাওয়ার কথা জানান। ইনুর কথায় বিশ্বাস করে ওই নারী রাজিব পরিবহনের একটি বাসে করে জামালপুরে যান। পরে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকার ব্রিজ মোড় থেকে তাকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে একরাত থাকার পর ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তার এক স্বজন ঢাকার উত্তরা থেকে জামালপুরে গিয়ে পুলিশের সহযোগিতা চান। পরে পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জাননিয়েছেন জামালপুর সদর থানাধীন আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমিন
কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরতে সাধারণত ৯ থেকে ১১ ঘণ্টা সময় লাগে। এ পথে যাতায়াতকারী অধিকাংশ যাত্রী রাত ১০টা থেকে ১২টার মধ্যে নাইট কোচে রওনা হন, যাতে ভোরের আলোয় কুমিল্লায় পৌঁছানো যায়।
কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমিন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
‘চিঠির পাতায় লেখা সত্যিকারের অনুভূতি কখনো মুছে ফেলা যায় না, মানুষ ভুলে গেলেও শব্দগুলো হৃদয়ে নিজের জায়গা রেখে যায়’— এমন আবেগঘন প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমী এক ‘চিঠি উৎসব’।
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
শ্রীপুর পৌরসভার উজিলাব (সূতাপাড়া) এলাকার বাড়ির পাশের পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু।
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনার দাকোপে ঢাকী নদীর ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে বাঁধে ধস ও ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি।
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
আরও পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে ফিনল্যান্ডের যুবক
বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর
মুসল্লিদের ১৫ লাখ টাকা নিয়ে উধাও মসজিদের ইমাম
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা