
ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার মরদেহ হাসপাতালে রেখে স্বামী শাখাওয়াত হোসেন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে তাদের তিন বছর বয়সী মেয়ে সাফা মনি খেলতে গিয়ে পড়ে মুখে আঘাত পায়। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার সকালে তামান্নাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান তার স্বামী। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে ভাঙ্গা গ্রীন প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তামান্নার মৃত্যুর খবর পাওয়ার পর তার স্বামী শাখাওয়াত হাসপাতাল থেকে চলে যান। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে




