ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
আসামির বসতঘরে আগুন দিল বিক্ষুদ্ধ জনতা :

ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে পাঁচ আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় আসামিদের বাড়ি-ঘর ভাংচুরের পর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চর কালীবাড়ি এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)। বাড়িতে ঢুকেই প্রবাসীর ১৬ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠোনের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন তারা।

এরপর তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। পরবর্তীকালে ছেলেকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্ত রাজিব পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর নির্যাতিতা পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং গফরগাঁও থানা-পুলিশকে খবর দেন। গত ১৮ সেপ্টেম্বর ওই নারী বাদি হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পর পুলিশ অভিযান চালিয়ে রাজিব নামের আসামিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠায়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে দুই আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে রাত ৮ টার দিকে আসামিদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

চর কালীবাড়ির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, এই ন্যক্কারজনক ঘটনার পর স্থানীয়রা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আসামিদের বাড়ি-ঘর ভাংচুর করে। পরে রাত ৮ টার দিকে আবারও বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ জানান, এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে পুলিশ এলাকায় অবস্থান করছে। এ ঘটনায় সম্পৃক্ত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার বিকালে চর কালীবাড়ি সড়কে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা হাফিজ আল আসাদ, জিল্লুর রহমান মাস্টার ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু সায়েমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে গণধর্ষণ
গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ