ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

দীর্ঘ সময় ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই ‘চোখ কপালে’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
নিহত মনি খান। ছবি: সংগৃহীত

খুলনায় ফ্ল্যাট থেকে মনি খান (৩৮) নামে এক নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর করিমনগর মসজিদ লেনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী ও করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি নিউমার্কেট এপ্রোচ রোডে ‘মনি খান বিউটিজোন’ নামের একটি বিউটি পার্লার পরিচালনা করতেন এবং দীর্ঘদিন ধরে নারী স্বাবলম্বীকরণে বিউটিশিয়ান প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে ঘরের দরজা বন্ধ করে রাখেন মনি খান। বুধবার দীর্ঘ সময় পরিবারের সদস্যরা সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জেরে তিনি (মনি খান) আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
আরও পড়ুন
শর্টসার্কিটের আগুনে দগ্ধ ঘুমিয়ে থাকা ৬ বছরের শিশু
১৮তম বিজেএস পরীক্ষায় জজ পদে সুপারিশপ্রাপ্ত খুবির ৬ শিক্ষার্থী
ছাত্রীকে ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই সামনে ‘অপ্রত্যাশিত দৃশ্য’
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি