ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: আরটিভি

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের এত যুদ্ধ, এত লড়াই, এত সংগ্রাম, এত আন্দোলন। এরপরও অভাব অনটন থেকে আমরা বের হতে পারছি না। এর মধ্যে ১৭ বছরের অরাজনৈতিক পরিবেশ ও অগণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছিল। আমার-আপনার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছে। ১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো অবস্থান বা বলা ঠিক হবে না। দীর্ঘদিনের জঞ্জাল থেকে বের হতে আমাদেরকে অনেক শ্রম দিতে হচ্ছে, ত্যাগ স্বীকার করতে হচ্ছে। যার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন ১২-১৩-১৪-১৫ ঘণ্টা সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছেন৷ আমরাও সেভাবে সমন্বয় করছি এবং তার হাতকে শক্তিশালী করছি।

তিনি আরও বলেন, ১৭ বছর আমরা অনেক কিছু হারিয়েছি, শিক্ষা বিস্তারকে হারিয়েছি, চাকরির বয়স হারিয়েছি, সমাজকে হারিয়েছি, সমাজকে কিছু দিতে পারিনি, পরিবারকে হারিয়েছি। দেশের জন্য কিছু করার, দেশকে কিছু দেওয়ার সেটাও আমরা হারিয়েছি। এখান থেকে মুক্ত হওয়ার জন্য অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই জেনারশন তারা সর্বশেষ ১৭ বছরের সঙ্গে আমাদের সাথে যোগ হয়েছে। এরা জুলাই আন্দোলন করেছে, মেধার জন্য লড়াই করেছে, কোটার বিরুদ্ধে সংগ্রাম করেছে।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন প্রমুখ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পার সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে।
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে: ড. মঈন খান
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
পূর্ব সুন্দরবনে বনদস্যু মজনু বাহিনীর হাতে চার জেলের অপহরণের খবর পাওয়া গেছে।
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
চুরির অভিযোগে বাজারের একটি খুঁটির সঙ্গে বাবাকে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট রাজকন্যা। সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে রুটি ও চা তুলে দেয় সে।  সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মেয়ের এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের মেয়ে। সারারাত অনাহারে থাকা বাবার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে সে। এরপর খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয় ছোট্ট মেয়েটি। বাবার প্রতি মেয়ের এই ভালোবাসার দৃশ্যটি স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই বলছেন অভিযোগ যার বিরুদ্ধেই থাকুক, সন্তানের কাছে বাবা সবসময়ই বাবা। আরটিভি/এসআর
চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে
আরও পড়ুন
হাত বদলে ১৩ হাজার টাকার ইলিশের দাম যত দাঁড়ায়
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
কক্সবাজারে বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী
২২ ভরি সোনা নিয়ে পলাতক সেই ব্যবসায়ী আটক