ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ঘটনাস্থল। ছবি: আরটিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর ইমুতে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী।

অভিযোগ, তাকে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযুক্ত তরুণ রাজীব আহমেদ (২০) এখনো পলাতক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি পাহাড়ের পাদদেশের নির্জন একটি স্থানে এ ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভোররাতে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে দেবপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রাজীব আহমেদের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাজীবের খালাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে ঢাকা থেকে কুমিল্লায় যায় সে। রাত ৯টার পর কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় বাস থেকে নামলে রাজীবের সঙ্গে তার দেখা হয়। পরে তারা একটি হোটেলে খাবার খায়। রাত ১টার দিকে রাজীব তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যান। সেখানে পাহাড়ের পাদদেশের নির্জন স্থানে নিয়ে রাত ৩টা পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাকে মারধর করে রাজীব পালিয়ে যান।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুরজিত বড়ুয়া জানান, ৯৯৯-এর ফোন পেয়ে পুলিশ ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ১৩ বছর বয়সী কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কিশোরীর কাছে থাকা ছবি ও মোবাইল ফোনের তথ্যের সূত্র ধরে অভিযুক্ত রাজীবের পরিচয় শনাক্ত করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্ত রাজীব আহমেদ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

দেবপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
নওগাঁয় গোপন মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম ওই এলাকার সবদর আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারের বসতঘরে প্রবেশ করেন। একপর্যায়ে সুযোগ বুঝে ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ সময় বাড়িতে থাকা অন্য স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে শফিকুলকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বিকেলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় কয়েকজনের দাবি, আটক শফিকুল ইসলামও বুদ্ধিপ্রতিবন্ধী। নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিলো ‘ক্লিন চাঁদপুর’
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জে কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করছে পুলিশ।
অস্ত্র দেখিয়ে রিল বানিয়ে প্রচার, ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজন আটক
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
অবশেষে দীর্ঘ প্রায় ২৬ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পাশের মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া যাত্রী রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
২৬ ঘণ্টা পর মিলল লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ
আরও পড়ুন
প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক
বাবা-মাকে স্টেশনে রেখে দুই শিশুকে নিয়ে ছুটল ট্রেন, অতঃপর...
রবিনের ‘লালসা’র শিকার প্রতিবন্ধী নারী
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন