ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরি বা তছনছ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা দিয়ে বাড়িতে চলে যান। শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক জরুরি কাজে কার্যালয়ে এসে মূল দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রে হাত দেওয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই দিন কার্যালয় বন্ধ থাকার সুযোগে বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
কুরআনের মাহফিলে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। 
যারা মাহফিলে বাধা দেয়, তাদের জন্মের ঠিক নেই: আমির হামজা
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাসের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার একমাত্র পলাতক আসামি ইয়ার মোহাম্মদ সমিরকে (৪০) সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পালিয়ে পার পেলেন না শিশুকে চকলেটের লোভ দেখানো সমির
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাকায়েদ হোসেন রুকু।
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে ৩ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন সৈয়দ আলীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।
১৬ বছর বিনা বেতনে আজান, আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
আরও পড়ুন
সাড়ে ৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
পদ্মা সেতুতে নাশকতার মামলা: ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪
ফেরি-বাল্কহেড সংঘর্ষে প্রাণ গেল শিশুর