
সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশি পিস্তলসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল আসে। তখন জানতে পারি, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রাজাপুর ভূমি অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে যাই এবং একটি পিস্তল, দুটি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও দুটি ইলেকট্রিক শক লাইটসহ বাবা-ছেলেকে আটক করি।
তিনি আরও বলেন, তাদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে।
আরটিভি/এমএ




