ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

উত্তপ্ত পাহাড়ের রাজনীতি কোন দিকে?

ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি

প্রকাশ : ০৫ মে ২০১৮, ০৯:০১ পিএম

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়। বিগত দুই দিনে দুই দলের শীর্ষ দুই নেতাসহ ঝরেছে ছয় প্রাণ। সাম্প্রতিক সময় পাহাড়ে হত্যা, খুন ও গুমের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ লোকজন। গেলো বছর শান্তি চুক্তির বিশ বছর পূর্তির পরপরই ফের উত্তপ্ত হয়ে উঠে এখানকার রাজনীতি।

গত বছরের ডিসেম্বর থেকে এপর্যন্ত হামলায় নিহত হয়েছেন ১২ জন। নিহতের তালিকায় শুধু জেএসএস-ইউপিডিএফ নয়, ছিল আওয়ামী লীগ নেতাও। আওয়ামী লীগ নেতারা তাদের নেতাকর্মী হত্যার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসকে দায়ী করছে। তবে জেএসএস বরাবরই অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে গত দুই দিনে সন্তু লারমার জেএসএস থেকে বেরিয়ে আসা জেএসএস-এমএনলারমার শীর্ষ নেতা অ্যাডভোকেড শক্তিমান চাকমা ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) থেকে বেরিয়ে নতুন দল করা ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা প্রতিপক্ষের গুলিতে নিহত হওয়ায় পাহাড়ের রাজনীতি নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। তারা এসব হানাহানি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।

--------------------------------------------------------
আরও পড়ুন : নরসিংদীতে চেয়ারম্যান সিরাজুল হত্যা মামলার আসামি ৩০
--------------------------------------------------------

বৃহস্পতিবার ও শুক্রবারের ঘটনায় এখন পর্যন্ত আহত কিংবা নিহত পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ বলছে অপরাধীদের ধরতে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী।

শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ কমিশনার এস এম মনিরুজ্জামান। নানিয়ারচরে বিশেষ আইন শৃঙ্খলা সভায় তিনি বলেন, অপরাধী যেই হোক না কেনো তাকে ছাড় দেয়া হবে না। হামলাকারীদের গ্রেপ্তার করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। পাহাড়ে আর কোনো অপরাধ কর্মকাণ্ড সহ্য করা হবে না।

এদিকে নিহত মাইক্রোবাস চালক মো. সজীবের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জেএসএস-ইউপিডিএফ’র রাজনীতি বন্ধের দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ।

শুক্রবার ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে রাঙামাটির নানিয়ারচর উপজেলায়। ঘটনাস্থলে ও নানিয়ারচর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে রয়েছে সেনাবাহিনী।
হামলাকারীদের গ্রেপ্তারের সাড়াশি অভিযান চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর লতিফ জানান, হামলাকারীদের গ্রেপ্তারের পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে সাড়াশি অভিযান চালাচ্ছে।

দুর্বৃত্তদের ব্রাশফায়ারে হতাহতদের নেয়া হয়েছিল খাগড়াছড়ি হাসপাতালে। শুক্রবার বিকেলে নিহতদের মধ্যে সুজন চাকমা ও সেতুলাল চাকমার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে শনিবার দুপুরে মহালছড়ি পারিবারিক শ্মশানে তাদের দাহ করা হয়। এছাড়াও নিহত মাইক্রোবাস চালক মো. সজীবকে নেয়া হয়েছে তার গ্রামের বাড়ি বরিশালে।

অপরদিকে শনিবার দুপুরের পরে তপন জ্যোতি চাকমা ও তনয় চাকমার মরদেহ ময়নাতদন্ত শেষে খাগড়াছড়ি সদরের শ্মশানে দাহ করা হয়েছে।

ডিআইজি ড. এস এম মনির উজ জামান বলেন, যেকোনো মূল্যে আমরা সন্ত্রাসীদের চিহ্নিত করবো। ইতোমধ্যে আমাদের তদন্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছে। আমরা পার্বত্য অঞ্চলে বসবাসরত সকলকে আশ্বস্ত করতে চাই পুলিশ সাধারণ লোকজনের পাশে আছে এবং সরকারে কঠোর নির্দেশনা রয়েছে আর এক ফোটা রক্ত মাটিতে ঝরলে সেটি কঠোরভাবে দমন করা হবে। এই ব্যাপারে কোনো ছাড় দিবো না।

শুক্রবার দুপুরে রাঙামাটির নানিয়ারচরের বেতছড়ির কেংক্রাছড়ি নামক স্থানে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত ও আটজন আহত হন। এরা সকলেই বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমার দাহক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম জানান, পাহাড়ে জেএসএস-ইউপিডিএফ যেভাবে রক্তক্ষয়ী খেলায় মেতেছে সেখানে সাধারণ নিরীহ বাঙালীরাও প্রাণ হারাচ্ছে। শুক্রবার নানিয়ারচরের ঘটনায় নিহত মাইক্রোবাস চালক মো. সজীব তালুকদারের হত্যার বিচারের দাবিতে এবং পাহাড়ের সশস্ত্র সংগঠন জেএসএস-ইউপিডিএফ’র রাজনীতি নিষিদ্ধের দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে। যদি দাবি মানা না হয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮
ফিলিপিন্সে মলে বিস্ফোরণের ঘটনায় নিহত দুই, আহত ৩২
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় ঝরে গেল আরেক প্রাণ