ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম
ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি জানায়, মাধবপুর সীমান্ত পিলার ৭০/২ আর এর কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিওপির বিজিবির টহল দলের নজরে এলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা দেয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের অবৈধ ৩ জন কে পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সি মেয়ে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চাঁন মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন। সূত্র জানায়, বুধবার সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে ভেতরে জমা হওয়া গ্যাসে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা স্বামী লাল চাঁন মিয়া, স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা (১৬) গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে ওই দম্পতির মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড. সুলতান মাহমুদ সিকদার জানান, হাসপাতালে আনার পরই তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় লাল চান মিয়ার ৯৫ শতাংশ এবং স্ত্রী নাসিমার ৮৫ শতাংশ দগ্ধ শরীরে মৃত্যু হয়। মেয়ে তানিশার শরীর ৮৬ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, বুধবার সকাল ৬টার দিকে চেরাগ আলী সংলগ্ন ভাড়া বাসায় রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমানো গ্যাসে হঠাৎ তীব্র বিস্ফোরণ ঘটে ও মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/টিআর
চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
পর্যটকবাহী বাস চালাচ্ছিলেন হেল্পার, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
কুয়াকাটায় পর্যটন কার্নিভালে যোগ দিতে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বরগুনার আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৪ থেকে ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পর্যটক ও যাত্রী নিয়ে গতকাল রাতে ইমরান পরিবহন নামে ওই বাসটি কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসে। পরে বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার বান্দ্রা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ওই বাসটি দুমড়েমুচড়ে গিয়ে বাসে থাকা কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এছাড়াও এ ঘটনায় ৪-৫ জনকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমতলী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহবুবুর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসটির বেশিরভাগ যাত্রীই কুয়াকাটার পর্যটন কার্নিভালে যাচ্ছিলেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি বান্দ্রা বাজার এলাকায় পৌঁছানোর আগের স্টোপেজে বাসের চালক নেমে যায়। এরপর বাসটি হেলপার চালাচ্ছিলেন। পরে সড়কের একটি বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো নিহতের খবর পাইনি, তবে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। বাসের চালক ও হেলপার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি। আরটিভি/টিআর
পর্যটকবাহী বাস চালাচ্ছিলেন হেল্পার, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
দিনাজপুরের অনুষ্ঠিত হবে জব ফেয়ার
দিনাজপুরের বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট ৪টি উপজেলা নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়ে যাচ্ছে।
দিনাজপুরের অনুষ্ঠিত হবে জব ফেয়ার
বিয়ের আশ্বাসে প্রেম, বাড়িতে গিয়ে তরুণী দেখলেন প্রেমিক লাপাত্তা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের হারনী মধ্যপাড়ায় আবু হাশেমের ছেলে আসিফ মাহমুদের বাড়ির সামনে অনশন করছেন ১৮ বছর বয়সী ওই তরুণী। এদিকে তরুণীর আসার খবর পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন আসিফ। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আসিফের বাড়িতে যান ওই তরুণী। সেখানে গিয়ে আসিফকে না পেয়ে তার ঘরে প্রবেশ করেন। পরে বাড়ির উঠানে অবস্থান নেন তিনি। ঘটনার পর থেকে আসিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই তরুণী সিরাজগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি জানান, আসিফ ও তার মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে।  পারিবারিক পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে যোগাযোগ তৈরি হয়। পরে ফেসবুকে নিয়মিত কথাবার্তার মাধ্যমে এক বছর আগে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি তরুণীর। ওই তরুণী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আসিফ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী। এ বিষয়ে অভিযুক্ত আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। আসিফের বাবা আবু হাশেম বলেন, ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আসিফ বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/টিআর
বিয়ের আশ্বাসে প্রেম, বাড়িতে গিয়ে তরুণী দেখলেন প্রেমিক লাপাত্তা
কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার সাচার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি সাচার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার সভাপতি মো. জিয়া উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আতিকুর রহমান জুয়েল, ফারুক হোসেন, বোরহান উদ্দিন প্রধান, জিসান আহমেদসহ আরও অনেকে। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের দক্ষতা ও প্রশিক্ষণের বিকল্প নেই। গাড়ি চালানোর ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনা করা অত্যন্ত জরুরি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। একই দিনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় তারা চালকদের ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং সড়কে নিজের ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। উল্লেখ্য, মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সূচনা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আরটিভি/টিআর
কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি
আরও পড়ুন
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
এনসিপি ল্যাপটপ-ছাগল চোরদের দল, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খান
ইশরাকের পদত্যাগ সাংবিধানিক, আইনের ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল
হাজার ডিসেম্বর চলে যাবে, হাসিনা ফিরবেন না: রাশেদ খাঁন