ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁওয়ে ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
মেঘনা নদীতে নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার : ছবি আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের ৪ দিন পর হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁওয়ের রতনপুর সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে সোনারগাঁওয়ের রতনপুর সেতুর নিচ থেকে থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন।

এর আগে সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় হেলাল উদ্দিনসহ একই পরিবারের চারজন নিখোঁজ হন। পরে শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ওই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিনজন হলেন, সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। সামিনার মরদেহ রাত ২টা ৫৫ মিনিটের দিকে এবং সজিব ও সামিনের মরদেহ সকাল ৮টা ১০ মিনিটের দিকে বৈদ্যেরবাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর আনুমানিক দুপুর দেড়টার দিকে বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকায় বিয়েতে অংশ নিতে স্বজনেরা কুমিল্লার হোমনা থেকে ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা পানিতে পড়ে যান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে জামায়াতের মতো মোনাফেক দল সৃষ্টি হয় নাই। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়। সবাইকে সাবধান থাকতে হবে।
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হচ্ছে তিনস্তরের নিরাপত্তা
প্রধানমন্ত্রী তারেক রহমানের (১ অক্টোবর) ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত করেছে প্রশাসন। সফরের সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট— এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা-ব্যবস্থা সাজানো হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।
ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেওয়া হচ্ছে তিনস্তরের নিরাপত্তা
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
চট্টগ্রামে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় তিন নারীসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭
ভ্যাট আদায়ে বড় সাফল্য চট্টগ্রামের
উচ্চ ঝুঁকির ব্যবসাপ্রতিষ্ঠান চিহ্নিত করে নজরদারি, নতুন প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা এবং অনলাইনভিত্তিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার সুফল মিলেছে চট্টগ্রামে।
ভ্যাট আদায়ে বড় সাফল্য চট্টগ্রামের
কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামী রাজা ওরফে পিচ্চি রাজা’র পলায়নের ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’র পলায়নে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
আরও পড়ুন
মসজিদের শৌচাগার থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাছের ঘেরে পড়েছিল বাপ্পি, ঘাড়ের ডান পাশে গুলি ও মাথায় আঘাতের চিহ্ন 
ভৈরব নদী থেকে মস্তকবিহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার