ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিনে কেক কাটতে গিয়ে তিন নারীসহ আটক ৭

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: আরটিভি

চট্টগ্রামে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় তিন নারীসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন।

আটকরা হলেন— আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), স্বামী ফয়সাল; শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নতুন সংস্করণ’ হিসেবে পরিচিত ডেভিড জিহাদকে আটক করেছে পুলিশ।
‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক
তৈরি হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশে তৈরি হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক, যার দুই পাশে রাখা হয়েছে সাইকেল চালানোর দুটি ট্র্যাক। কিছুদিনের মধ্যেই সড়কটিতে সাইকেল চালানো যাবে। এর মধ্য দিয়ে সাইকেল চলাচলে নতুন যুগের সূচনা হচ্ছে।
তৈরি হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি 
ভূমি অফিসে সাধারণ মানুষ কেমন সেবা পাচ্ছেন এবং কোনো হয়রানি বা অনিয়ম হচ্ছে কি না, তা দেখতে বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি 
লোভ দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ মামলায় মো. সাঈদ আলী নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোভ দেখিয়ে নারীকে একাধিকবার ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে জামায়াতের মতো মোনাফেক দল সৃষ্টি হয় নাই। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়। সবাইকে সাবধান থাকতে হবে।
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
আরও পড়ুন
‘ডেভিড ইমনের নতুন সংস্করণ’ ডেভিড জিহাদ আটক
তৈরি হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন আ.লীগ নেতা, অতঃপর...