ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমার বাবা ভালো বাবা’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ এএম
ছবি: সংগৃহীত

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ বলতে বলতে কেঁদে ফেলছে বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানিয়েছে ছোট্ট তুবা। তার কামনা- বাবার সঙ্গে অন্যায় কিছু না হোক, বাবা ভালো হয়ে ফিরে আসুক।

শনিবার মধ্যরাতে চুরির অপবাদ দিয়ে তুবার বাবা অনিক সরদারকে বেঁধে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে বেঁধে রেখে চা ও রুটি খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।

তুবা জানায়, ভোররাতে একটি ছেলে বাবাকে আটকে মারধর করার খবর বাড়িতে দেয়। তখন সে, তার মা ও ছোট বোন ঘটনাস্থলে যায়।

তুবা বলে, ‘আমি গিয়ে দেখি বাবাকে বেঁধে রেখে মারছে সবাই, লাঠি দিয়া বাড়ি দিচ্ছে, লাত্থি দিচ্ছে। তখন আমি তাদের বলেছি, আমার বাবাকে আর মাইরো না, আমার বাবাকে তোমরা ছাইড়া দেও, আমার বাবাকে তোমরা বেঁধে রেখ না। দেখতে পাই বাবার খুব খুধা লাগছে। তখন একজন চা আর রুটি দিলে তা বাবাকে খাওয়াইয়া দেই। পরে অনেক বলতে বলতে বাবারে ছাড়ছে। আর বাবারে বাসায় আনার পর আমি অনেক খুশি, এখন। যা বইলা বুঝাইতে পারব না। এখন বাবারে একটা কর্মের কিছু করে দিলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারব।’

অনিক সরদারের অভিযোগ, জমি ও পূর্বশত্রুতার বিরোধের জেরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘আমার কাছ থেকে চুরির কোনো মালামাল যেমন উদ্ধার হয়নি, তেমনি কোনো প্রমাণও দেখাতে পারেনি।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনিক অসুস্থ থাকায় তার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সোমবার তাকে তিন মাসের জন্য একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এ সময় পরিবারটির ভরণপোষণ ও প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসন পাশে থাকবে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ‘অনিকের ঘটনায় মানুষ কোনো কিছুই ভাবেনি, শুধু বাবার প্রতি মেয়ের ভালোবাসার বিষয়টি দেখেছে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
আন্দোলনের কারণে কাজ না করলে বেতন নয়, বন্ধ করে দেওয়া হবে কারখানা- তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর এমন কঠোর অবস্থানের মুখেও সোমবার (১৬ নভেম্বর) শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বন্ধ রয়েছে অর্ধশতাধিক পোশাক কারখানা। 
সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলিবর্ষণ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণ
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
চলমান শ্রমিক আন্দোলনের মধ্যেও আজ অনেকটাই শান্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে এখনও ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। 
শান্ত সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন শ্রমিকরা
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
এছাড়া, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। 
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
বিষধর সাপ দেখলে যেখানে মানুষ আতংকিত হয়, সেখানে সেই সাপ নিয়েই নানা কলাকৌশল দেখিয়ে দর্শনার্থীদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ।
ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
আরও পড়ুন
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
মুসলিম বন্ধুর শেষ বিদায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে হিন্দু বাল্যবন্ধু
গণমাধ্যমের প্রতি সিমরিন লুবাবার বিশেষ অনুরোধ
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া