ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কলাগাছের ভেলাবাইচ দেখতে উপচে পড়া ভিড়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

নৌকা বাইচের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। তবে কলাগাছের ভেলায় চড়ে বাইচ প্রতিযোগিতা খুব একটা দেখা যায় না। এমনই ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হলো কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বড়ুরিয়া খাল। চড়াইকোল হয়তাপাড়া যুব সমাজের উদ্যোগে বড়ুরিয়া খালে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিতার ফাইনাল। খালের দুই পাড়ে ফাইনাল খেলা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

চড়াইকোল হয়তাপাড়া যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী আকর্ষণীয় এই কলাগাছের ভেলাবাইচ অনুষ্ঠিত হয়। তারা জানায়, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মানুষকে সুস্থ বিনোদন দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়, যার প্রতিটিতে চারজন করে মাঝি ছিলেন।

শনিবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ‘ঝঙ্কার এক্সপ্রেস’ ও ‘তামিম ডেকোরেটর’ মুখোমুখি হয়। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঝঙ্কার এক্সপ্রেস। এছাড়া ‘গ্রাম বাংলা এক্সপ্রেস’ তৃতীয় ও ‘ভাই ভাই এক্সপ্রেস’ চতুর্থ স্থান অধিকার করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে একটি বড় ছাগল ও রানার্স আপ দলকে একটি ছোট ছাগল পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দুই দলকে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি করে দেশি মোরগ দেওয়া হয়।

খেলা দেখতে আসা সেলিনা বেগম বলেন, আগে নৌকাবাইচ দেখেছি, কিন্তু কখনও এমন ভেলাবাইচ দেখিনি। আজ এসে খুব ভালো লাগল। ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি, সেও খেলা দেখে দারুণ খুশি।

বৃদ্ধ আক্তারুজ্জামান আনন্দ প্রকাশ করে বলেন, আমাদের গ্রামে এই প্রথম এমন কলাগাছের ভেলার বাইচ হলো। আমরা সবাই দারুণ আনন্দ পেয়েছি। এমন আয়োজন প্রতিবছর নিয়মিত হোক।

বাইচ আয়োজক কমিটির সদস্য আবু কাউসার অপু বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন সুস্থ বিনোদন থেকে বঞ্চিত। তাই তাদের একটু আনন্দ দিতেই আমরা এই ব্যতিক্রমী কলাগাছের ভেলাবাইচের আয়োজন করেছি। এলাকার নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি আমাদের এই আয়োজনকে সার্থক করেছে। ইনশাআল্লাহ, আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা-২০২৬।
কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে আউচপাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ডি এম শফিকুল ইসলাম সাফির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বাগমারায় বিএনপির বিক্ষোভ
কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয় কবুতর চুরির অভিযোগে পিটুনিতে সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।
কবুতর চুরির অভিযোগে বেদম পিটুনি, যুবকের মৃত্যু
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে একটি পথ বিড়ালকে হত্যার অভিযোগে সারোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে বাজারের সব পথ কুকুর ও বিড়ালকে ৬ মাস খাবার প্রদানের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দোকানের বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, ব্যবসায়ীকে ৬ মাস পথ কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
ভারতে পলাতক আসামিসহ যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের বিভিন্ন সীমান্তের মতো ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। সেইসঙ্গে দ্বিগুণ করা হয়েছে বাহিনীটির জনবল।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
আরও পড়ুন
এমপি নুসরাতের বাড়িতে আগুন: এখনও অধরা আসামিরা
মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে বেধড়ক পিটুনি
এমপি আমির হামজার বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা