
ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের মো. আল-আমিন (২৫) ও মো. শাকিল (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার পর আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


